২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ-পানির দাবিতে মহিলা দলের মানববন্ধন

বিদ্যুৎ-পানি-গ্যাস সংকট সমাধানের দাবিতে বুধবার বিকালে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 01:47 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ-পানি-গ্যাস সংকট সমাধানের দাবিতে বুধবার বিকালে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের নেতা-কর্মীরা হারিকেন, মোমবাতি, খালি কলসি, চুলা হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্লোগান দেন। আধঘন্টার মানববন্ধন কর্মসূচি শেষে মিছিল নিয়ে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আসেন তারা। মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন,''সরকার দ্রব্যমূল্য কমানোসহ বিদ্যুৎ-পানি-গ্যাস সংকটের সমাধান দিতে পারেনি। তারা লোকদেখানো কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ ও পানি সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে।'' তিনি এসব সমস্যা দ্রুত সমাধানে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান। বিএনপির সহসভাপতি রাজিয়া ফয়েজ, মহিলা দলের সহসভাপতি শাহানা চৌধুরী, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনসহ কেন্দ্রীয় নেতারা মানববন্ধনে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৪ ঘ.