২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় নতুন এডিসি

চার জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 05:08 PM

Updated : 24 Aug 2022, 08:12 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে মঙ্গলবার। এছাড়া একজন এডিসিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) দায়িত্ব ও ক্ষমতা দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত একাধিক আদেশ জারি করা হয়। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে জাতীয় পুষ্টি প্রকল্পের (এনএনপি) উপ পরিচালক নিতাই চন্দ্র সেনকে শরিয়তপুর, খাদ্য বিভাগের সিনিয়র সহকারী সচিব সঞ্জয় কুমার ভৌমিককে বান্দরবান, পূর্ত সচিবের একান্ত সচিব আহসান কবীরকে বরগুনা এবং কিশোরগঞ্জের বাজিতপুরের প্রাক্তন ইউএনও সাইফুল্লাহিল আজমকে টাঙ্গাইলের এডিসি করা হয়েছে। জয়পুরহাটের এডিসি আবু বকর সিদ্দিককে একই জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৫৭ ঘ.