২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. শরফুল আলমসহ চারজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতের নির্দেশ অমান্য করায় রমনা থানার ওসিকে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 04:44 PM

Updated : 24 Aug 2022, 08:12 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. শরফুল আলমসহ চারজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতের নির্দেশ অমান্য করায় রমনা থানার ওসিকে কারণ দর্শাতে বলা হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। গত ২৪ মার্চ প্রতারণা, চাঁদাবাজি, লুটতরাজসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ওই মামলা সরাসরি এজাহার হিসাবে গ্রহণ করতে হাকিম মেহেদী হাসান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শিবলী নোমানকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওসি অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ না করে শুধুমাত্র একটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। এতে বিচারক ওই পুলিশ কর্মকর্তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। নথিপত্রে দেখা যায়, আদালতে মামলাটি করেন সিদ্ধেশ্বরীর অরুণোদয় অ্যাপার্টমেন্টের বি/২ ফ্ল্যাটের বসিন্দা মো. শরীফউল্লাহ মজুমদার। সচিব শরফুল ছাড়া মামলায় আরো যাদের আসামি করা হয়েছে তারা হলেন, তার চাচাতো ভাই এ বি সিদ্দিক ওরফে রেণু, মো. রবিউল, নূর ইসলাম ও আল আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২৩০ ঘ.