চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে এক তরুণকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সীমান্ত রক্ষী বাহিনী-বিডিআর।
গ্রেপ্তারকৃতের নাম শাহীন আহমেদ (২০)। বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তেলকুপি গ্রামে।
শিবগঞ্জের বড় টাপ্পু গ্রাম থেকে রোববার রাতে একটি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্ত্র বিক্রির সময় রাত ১০টার দিকে বিডিআরের একটি টহল দল বড় শাহীনকে হাতেনাতে গ্রেপ্তার করে।"
শাহীনের সঙ্গে আরো দুজন ছিলো জানিয়ে মেজর নজরুল বলেন, তারা পালিয়ে যায়।
শাহীনের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে সোমবার তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিডিআর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.
bdnews24