২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ওয়াকআউটের সমালোচনায় প্রধানমন্ত্রী

সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর বিল পাসের প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে বিএনপির ওয়াকআউটের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 06:46 PM

Updated : 24 Aug 2022, 08:08 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর বিল পাসের প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে বিএনপির ওয়াকআউটের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন-ভাতা দুই দফা বাড়ালেও সংসদ সদস্যদের বেতন না বাড়ানোর বিষয়ে শেখ হাসিনা বলেন, "পাঁচ বছর চুরি করে এখন বেতন বাড়ানো লাগবে না বলছে। ভাঙা স্যুটকেস আর ছেড়া গেঞ্জির মধ্য থেকে হাজার হাজার কোটি টাকা বের হয়েছে। এটাই তাদের স্ট্যান্টবাজি।" রোববার সংসদে বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যের পর রাত সোয়া ন'টার দিকে সংসদ নেতা এসব কথা বলেন। ওয়াকআউটের জবাবে সংসদ নেতা বলেন, "বিরোধী দলের নেতা একজন মন্ত্রীর পদমর্যাদা পান বলেই তার বেতন বাড়ানোর বিলের বিরোধিতা না করে সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির বিলের বিরোধিতা করছেন।" খালেদার বক্তব্যের জের ধরে শেখ হাসিনা বলেন, "বিডিআরের ঘটনার কথা উনি বলেন, কিন্তু ওই ঘটনার পর তিনি একটি কালো কাঁচের গাড়িতে করে কোনও নিরাপত্তা না নিয়ে তিন দিন কোথায় পালিয়ে ছিলেন? "আপনিই তো বলেছিলেন, দুই মাসও ক্ষমতায় থাকতে দেবেন না। সেজন্যই ঠিক দুই মাস পরে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটলো। আসলে উনি লাশের স্তুপ চেয়েছিলেন। সেজন্যই পালিয়ে ছিলেন। তিনি চেয়েছিলেন আরও রক্তপাত হোক। সারাদেশেই সেনা কর্মকর্তাদের লাশ পড়