২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

ঢাকার সাভার উপজেলায় একটি বস্ত্রকলে শ্রমিক ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 05:24 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

সাভার, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলায় একটি বস্ত্রকলে শ্রমিক ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সাভারের রাজাশন এলাকার সাভার টেক্সটাইলস লিমিডেট'র সামনে থেকে মামলার এজাহারভুক্ত আসামি জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। জাকিরের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন চরনারানদিয়া গ্রামে। তিনি সাভার টেক্সটাইল লিমিটেডের ফ্লোর ইনচার্জ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সভার থানার এসআই ফারুক। গত বুধবার রাত ১১ টার দিকে কাজ করা অবস্থায় সাভার টেক্সটাইলের ফ্লোর ইনচার্জ জাকির হোসেন কৌশলে চতুর্থ তলার সুরমা গামের্ন্টসে নিয়ে যান এক শ্রমিককে। সেখানে সাভার টেক্সটাইলের সুপারভাইজার সিদ্দিকসহ তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই শ্রমিক। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানিয়ে কোনো ফল না হওয়ায় ওই শ্রমিক শুক্রবার রাতে সাভার থানায় একটি মামলা (নম্বর-৬) করেন। এসআই ফারুক কামাল জানান, মামলার অপর আসামি সিদ্দিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৫ ঘ.