২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামীর কারাদণ্ড

গোপালগঞ্জে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার দায়ে তার স্বামীকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 01:44 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

গোপালগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার দায়ে তার স্বামীকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার গোপালগঞ্জের মুখ্য হাকিম দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন- মুকসুদপুর উপজেলার পশারগাতী গ্রামের মো. হেলাল শেখ। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, সংসারের অভাব অনটনের কথা বললে স্ত্রী জহুরাকে প্রায় মারধর করতেন হেলাল। ২০০৪ সালের ১৩ জুলাই হেলাল পাশের বাড়িতে জুয়া খেলছিল। সন্তান নিয়ে তিনদিন অনাহারে থাকা জহুরা বাধা দিলে হেলাল তাকে মারধর করেন। ক্ষোভে দুঃখে ওইদিন রাতে বিষ পানে আত্মহত্যা করেন জহুরা। পরদিন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হেলার বিরুদ্ধে মামলা হয়। মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশের আলী তদন্ত শেষে হেলালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। জামিন পাওয়ার পর হেলাল পালিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.