২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌ পিটিয়ে গণধোলাই খেয়ে থানায়

স্ত্রীকে পেটানোর কারণে নাগরপুর উপজেলার এক ব্যাংক কর্মকর্তা গণধোলাই খেয়ে থানায় গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 05:04 PM

Updated : 24 Aug 2022, 08:07 PM

টাঙ্গাইল, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে পেটানোর কারণে নাগরপুর উপজেলার এক ব্যাংক কর্মকর্তা গণধোলাই খেয়ে থানায় গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার দুপুরে নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। নাগরপুর থানার ওসি রবিউল ইসলাম বলেন, শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছিয়া খানম তার অফিসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় তার স্বামী ভাদ্রা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক জাফর আহমেদ বিদ্যালয়ে আসেন। দাম্পত্য কলহের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাফর তার স্ত্রী আছিয়াকে স্কুলের ঘণ্টা বাজানোর হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। এ সময় স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষকরা জাফরকে পিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশ জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে। আহত শিক্ষিকাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.