২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালে মাটি কাটা বন্ধ রাখতে রাজি বিএসএফ

উত্তেজনার পর সাতক্ষীরার বৈকারী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে খালে মাটি কাটা বন্ধ রাখতে রাজি হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিসএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 03:35 PM

Updated : 24 Aug 2022, 08:07 PM

সাতক্ষীরা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তেজনার পর সাতক্ষীরার বৈকারী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে খালে মাটি কাটা বন্ধ রাখতে রাজি হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিসএসএফ)। এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এক মত হয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বিএসএফ। শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটায় বিডিআর ও বিএসএফ'র অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আজিম। শুক্রবার উপজেলার কালিয়ানী এলাকার বৈকারী সীমান্তে বিএসএফ শ্রমিকদের নিয়ে খালে মাটি কাটা শুরু করে। বিডিআর বাধা দিলেও তারা প্রথমে উপেক্ষা করে। পরে বিডিআর লাল পতাকা উড়িয়ে সর্বোচ্চ সতর্কতা জানালে বিএসএফ স্থান ত্যাগ করে। ওই দিন একই সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। এই দুটি ঘটনায় বিডিআর কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানায়। বৈঠক শেষে সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল সাংবাদিকদের জানান, গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএসএফ কর্মকর্তারা। এ ব্যাপারে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিশ্র"তি দেন তারা। এছাড়া সীমান্তে শান্তি বজায় রাখতে বিডিআর ও বিএসএফ সম্মত হয়েছে। দুপুর ১২টা ৫০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা স্থায়ী পতাকা বৈঠকে বিডিআর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে. কর্নেল ইকবাল। দলে আরো ছিলেন- উপ অধিনায়ক মেজর শামিম রেজা, উপসহকারী পরিচালক মাহবুব হোসেন, কুশখালী কোম্পানি কমান্ডার সুবেদার আকবর আলী ও বৈকারী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার ওমর ফারুক। বিএসএফ'র পক্ষে নেতৃত্ব দেন ৯৪ ব্যাটালিয়নের কমান্ডেন্ট আনন্দ সিং। আরো উপস্থিত ছিলেন- ওই ব্যাটালিয়নের আওতাধীন কৈজুরি কোম্পানি কমান্ডার এস কে শর্মা ও গাবোরদা সীমান্ত ফাঁড়ির ইন্সপেক্টর কার্নি পাল। স