ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, পানি ও গ্যাস সঙ্কট থেকে দেশবাসী কবে মুক্তি পাবে তার সুনির্দিষ্ট সময় জানাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মহাজোটে থাকলেও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেনি আওয়ামী লীগ।
এরশাদ বলেন, "বর্তমানে বিদ্যুতের মারাত্মক সঙ্কট চলছে। দেশবাসী নাজেহাল হয়ে উঠেছে। সেই সঙ্গে গ্যাস ও পানির সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। সরকারের পক্ষে এ চাহিদা পূরণ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
"প্রধানমন্ত্রীর দেশবাসীকে সুস্পষ্ট করে বলা উচিৎ
bdnews24