২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির শূরা সদস্যসহ গ্রেপ্তার ৭

নিষিদ্ধ সংগঠন জেএমবির এক শূরা সদস্যসহ সাত 'জঙ্গি'কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 08:50 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন জেএমবির এক শূরা সদস্যসহ সাত 'জঙ্গি'কে গ্রেপ্তার করেছে র‌্যাব। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে শুক্রবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের সাংবাদিকদের সামনে হাজির করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা ফুলবাড়িয়ায় গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলো বলে র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- জেএমবির বৃহত্তর ময়মনসিংহ জেলার দায়িত্বে থাকা শূরা সদস্য মো. আব্দুল মালেক ওরফে মুসা ওরফে সজিব ওরফে রবিন (২৭), কিশোরগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা এহসার সদস্য মো. আহসান জহির খাঁন (৩৫), গায়রে এহসার সদস্য মো. শহিদুল্লাহ (৩৮), এহসার সদস্য মো. রফিকুল ইসলাম ওরফে আব্দুল