ঠাকুরগাঁও, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন ঠাকুরগাঁওয়ের লাবনী আক্তার।
বিয়ের আট মাস পর স্বামী নাসিব হাসানের বিরুদ্ধে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের পারিবারিক আদালতে এ মামলা করেন তিনি।
ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ার লাবনী আরজিতে অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এক লাখ টাকা যৌতুক দাবি করে। এ জন্য প্রায়ই তাকে মারধর করা হতো।
যৌতুক না পেয়ে কিছুদিন আগে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে বের করে দেয় বলে অন্তঃসত্ত্বা লাবনী অভিযোগ করেন।
মামলায় স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনকে আসামি করেছেন লাবনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24