২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

খালেদা জিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 04:12 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাত সাড়ে ৮টায় এই বৈঠক বসে। বিএনপি চেয়ারপারসন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে সাংগঠনিক বিষয়সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, অধ্যাপিকা সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিঞা, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০৯ ঘ.