২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক ট্রাফিক পুলিশ প্রত্যাহার

নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় রিকশার একজন আরোহীকে ঘুষি মারায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 03:17 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় রিকশার একজন আরোহীকে ঘুষি মারায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা ট্রাফিক পুলিশের নাম মোহাম্মদ আলী। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি রিকশা বাদামতলী মোড়ে ওভারটেক করতে চাইলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ বাধা দেন। এসময় রিকশাযাত্রী সুজিত কুমার সাহা পুলিশের সঙ্গে 'অশোভন আচরণ' করেন। এতে ক্ষুব্ধ হয়ে মোহাম্মদ ঘুষি মেরে রিকশারোহী একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মচারী সুজিত কুমার সাহার নাক থেঁতলে দেয়। মহানগর পুলিশের সহকারী কমশিনার (ডবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভের মুখে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। তদন্তের পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/২১১২ ঘ.