২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ট্রাকচাপায় শিশু নিহত

নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 09:38 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

নড়াইল, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। কাশীপুর এলাকায় এডেন্দা সেতুর কাছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে লোহাগড়া থানার উপপরিদর্শক জি জি বিশ্বাস জানিয়েছেন। নিহত রানা কাশীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সে ধোপদাহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে। পুলিশ কর্মকর্তা বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাথরবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে রানা ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.