২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভায় পিপিপির ভিত্তিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নিজস্ব পরিকল্পনা এগিয়ে নিতে পৌর মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 01:54 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নিজস্ব পরিকল্পনা এগিয়ে নিতে পৌর মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অন্যতম সংগঠন বাংলাদেশ পৌরসভা সমিতির জাতীয় সম্মেলনে বুধবার তিনি এ আহ্বান জানান। মেয়রদের নিজস্ব পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নির্বাচিত পৌর মেয়রদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে। রাজধানীর র‌্যাডিসন হোটেলে ওই সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, "বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও দ্রুত নগরায়ন হচ্ছে। আর্থ সামাজিকসহ নানা কারণে মানুষ ক্রমেই শহরমুখী। শহরে নাগরিক সুবিধা প্রদানের অবকাঠামো সেভাবে গড়ে না ওঠায় পৌরসভাগুলোকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।" "সম্পদের অপ্রতুলতা ও প্রচেষ্টার অভাব রয়েছে। এজন্য সরকারের পাশাপাশি প্রয়োজন বেসরকারি সহায়তা এবং নিজস্ব উদ্যোগ", বলেন রাষ্ট্রপতি। এক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে কার্যক্রম পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি। জিল্লুর রহমান মেয়রদের প্রতি নিজস্ব পরিকল্পনা, উদ্যোগ এবং সর্বোচ্চ নিষ্ঠার মাধ্যমে দেশের প্রতিটি পৌরসভাকে আদর্শ পৌরসভায় পরিণত করার আহ্বান জানান। তিনি বলেন, "জনগণ আপনাদের ওপর আস্থা স্থাপন করেই মেয়রের দায়িত্ব অর্র্পণ করেছে। আপনাদেরও তাদের আস্থার প্রতিদান দিতে হবে।" নাগরিক সমস্যা সমাধানে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সকল নাগরিকের অধিকার সমান। সমসুযোগ নিশ্চিত করা গেলে আমাদের বিপুল জনশক্তি পরিণত হবে জনসম্পদে এবং আন্তঃবৈষম্য দূর হবে।" 'পৌর সেবা স