২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হান্নান শাহ

মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় বিএনপি নেতা আ স ম হান্নান শাহ্ মঙ্গলবার রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 05:39 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় বিএনপি নেতা আ স ম হান্নান শাহ্ মঙ্গলবার রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বোরহান উদ্দিন আহমেদ নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে বসে তার সাক্ষ্য নেন। মামলার আসামিরা হলেন, মেজর (অব.) কাজী এমদাদুল হক, লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া, লে. কর্নেল (অব.) সামসউদ্দিন সামস, মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। সব আসামি হাইকোর্ট থেকে জামিনে আছেন। আগামি ২৭ এপ্রিল এ মামলায় অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছেন বিচারক। ১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে মেজর কাজী এমদাদুল হক পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যান এবং সেখানেই তাকে গুলি করে হত্যা করেন