২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো রদবদল

প্রশাসনের চারজন যুগ্ম-সচিব ও তিন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 05:13 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চারজন যুগ্ম-সচিব ও তিন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়। এছাড়া এদিন দু'টি চুক্তিভিত্তিক নিয়োগও দেওয়া হয়। যুগ্ম-সচিবদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাসুদা বিনতে কাদিরকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হোসেন মোল্লাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল হোসেন প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক পদে প্রেষণে নিয়োগ পান। প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক (যুগ্ম-সচিব) আনোয়ারা বেগমকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব সৈয়দা আনোয়ারা বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়। আর ওএসডি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব গোলাম মোস্তফা। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব রাশেদুল ইসলামকে 'স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অব ক্লাইমেট চেঞ্জ ইউনিট অব দ্য মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট অ্যাণ্ড ফরেস্ট' প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক ড. মাহমুদ রিজা শহীদকে দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তার এ নিয়োগ যোগদানের দিন থেকে কার্যকর হবে। এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পরিচালক মমতাজ হোসেন মিয়া। চুক্তিভিত্তিক নিয়োজিত এই কর্মকর্তার চুক্তির মেয়াদ আগামী ৬ এপ্রিল শেষ হওয়ার কথা। তার নতুন নিয়োগ ৬ এপ্রিল অথবা কাজে যোগদানের দিন থেকে কার্যকর হবে। ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাক্তন সহকারী কমিশনার আকতার উজ-জামানকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। ওই পদে নিয়োগের জন্য তাকে স