দিনাজপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাৎ মামলায় দিনাজপুর পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এদের মধ্যে দুজন কর্মকর্তা, নয়জন বর্তমান ও চারজন সাবেক কাউন্সিলর।
মঙ্গলবার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম এ কে এম ফজলুল হক এ আদেশ দেন।
দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নাকচ করেন।
সরকারি আইনজীবী হামিদুল হক সাংবাদিকদের বলেন, পৌরসভার ৬২ লাখ ২৯ হাজার ৫১২ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৪ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কোতয়ালি থানায় মামলাটি করে।
মামলার অভিযোগে বলা হয়, ২০০২ সালের ১৯ জানুয়ারি তখনকার টিঅ্যান্ডটি বোর্ড রাস্তা খননের ক্ষতিপূরণ হিসেবে দিনাজপুর পৌরসভাকে ৭০ লাখ টাকা দেয়।
পৌরসভার তৎকালীন চেয়ারম্যান (মেয়র), কমিশনার (কাউন্সিলর) ও কর্মকর্তারা পারস্পরিক যোগসাজসে ভূয়া প্রকল্প ও রেকর্ডপত্র তৈরি করে ১৩টি বাহক (বেয়ারার) চেকের মাধ্যমে ৬২ লাখ ২৯ হাজার ৫১২ টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।
দুদক দিনাজপুরের সহকারী পরিচালক শেখ মেজবাহ উদ্দিন মামলা তদন্ত শেষে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযুক্তদের মধ্যে কারাগারে পাঠানো ১৫ জন হলেন- পৌরসভার সাবেক হিসাবরক্ষক মোতাহার হোসেন, সাব-ওভারসিয়ার মো. কায়সার, বর্তমান কাউন্সিলর আলতাফ হোসেন, সেলিম রেজা, মনোয়ারা বেগম সানু, জোহরা রহমান বালি, ফয়সাল হাবিব সুমন, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান নওশাদ, রবিউল ইসলাম, সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান, আলেয়া বেগম, তারেজুল ইসলাম ও আমিনুল করিম আমু।
অপর আসামিদের মধ্যে পৌর মেয়রসহ ছয়জন হাইকোর্ট থেকে স্থায়ী জামিন নিয়েছেন। চারজন পলাতক রয়েছেন। একজন স
bdnews24