২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের 'জোড়া খুনে' ব্যবহৃত অস্ত্র উদ্ধার

গুলশানের কালাচাঁদপুরে জোড়া খুনে ব্যবহৃত অস্ত্রটি মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 12:08 PM

Updated : 24 Aug 2022, 08:01 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের কালাচাঁদপুরে জোড়া খুনে ব্যবহৃত অস্ত্রটি মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার দুপুরে কুড়িল বিশ্বরোডে যমুনা ফিউচার পার্ক সংলগ্ন এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।" এটি চেক রিপাবলিকে তৈফর ৭.৬২ মিলিমিটার পিস্তুল। হত্যাকারী রুবেলের বন্ধু সোমবার রাতে গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি নাজমুল হক বাবুর স্বীকারোক্তি অনুযায়ী পিস্তলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৮০৮ ঘ.