২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইইজের দ্বিবার্ষিক সম্মেলন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন মঙ্গলবার শুরু হয়েছে। নতুন নেতৃত্ব গঠনের মধ্য দিয়ে বুধবার এ সম্মেলন শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 11:59 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন মঙ্গলবার শুরু হয়েছে। নতুন নেতৃত্ব গঠনের মধ্য দিয়ে বুধবার এ সম্মেলন শেষ হবে। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। উদ্বোধন করেন করেন চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তথ্যমন্ত্রী বলেন, জবাবদিহিতা নিশ্চিত করে ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। তিনি বলেন, "কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া বর্তমান সরকারকে সহ্য করতে পারছে না।" তবে তারা কারা তা স্পষ্ট করেননি মন্ত্রী। তিনি বলেন, "সরকার দেশের উন্নয়নে কাজ করার চেষ্টা করছে। বিগত জোট সরকার যে জঞ্জাল দেশে রেখে গেছে তা সরানোর কাজ এখন করা হচ্ছে।" ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের জন্য আলাদা নীতিমালা তৈরি করার উদ্যোগ নেওয়া হবে বলেও তথ্যমন্ত্রী জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউজে'র সভাপতি মোস্তাক আহমদ। বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আলতাফ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাহ আলমগীর, সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সিইউজে'র সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকালে মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার হবে নির্বাচন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৫৫ ঘ.