চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবসরের পর চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিলেন।
সোমবার চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে খালেদা বলেন, "তিনি (জিয়া) অবসরের পরে চট্টগ্রামে স্থায়ীভাবে বাড়ি করে বসবাস করতে চেয়েছিলেন। কিন্তু তা হয়ে ওঠেনি।"
জিয়াউর রহমানের এই মনোভাবের কারণে তিনি যে কোনো কাজের শুরু চট্টগ্রাম থেকে করেন বলে জানান খালেদা।
জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করে সমাবেশে তিনি বলেন, "একাত্তরে জিয়াই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন
bdnews24