ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাজী নিয়োগ নিয়ে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবরোধের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট লেগে যায় বলে জানিয়েছেন সরাইল থানার ওসি সুভাষ সাহা।
তিনি সাংবাদিকদের জানান, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল শুরু হয়।
ওসি সুভাষ জানান, শাহবাজপুর ইউনিয়নের কাজী মইদ উদ্দিন মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে তার ছেলে বদর মিয়া কাজীর দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু স
bdnews24