ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিতে থাকা 'যুদ্ধাপরাধীদের' চিহ্নিত করে তদন্ত কর্মকর্তাদের হাতে তুলে দিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, "আপনারা নিজ দলের যুদ্ধাপরাধীদের তদন্ত কর্মকর্তাদের হাতে তুলে দিয়ে বিচারে সার্বিক সহযোগিতা করলে দেশবাসী বুঝবে যে আপনারা একাজে সহযোগিতা করতে চান।"
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ১৪ দল আয়োজিত যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে রোববার বিকালে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, "বিএনপি-জামায়াত চায় না যুদ্ধপরাধীদের বিচার হোক। কারণ, এই বিচার হলে তাদের দলে থাকা যুদ্ধাপরাধীদের স্বরূপ দেশবাসীর সামনে প্রকাশ হয়ে যাবে।"
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "অনেকে যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক কথা বলেছে। অনেকে সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু সব সন্দেহ দূর করে আজ (রোববার) থেকে বিচারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
"যুদ্ধাপরাধীদের বিচারকাজকে ব্যাহত করতে নানা ষড়যন্ত্র করা হবে। কিন্তু, সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুুল-উল-আলম হনিফ বলেন, '৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশে সা
bdnews24