২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শা সীমান্তের ওপারে ইছামতিতে খনন শুরু

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ওপারে ভারতের পিঁপলি এলাকায় ইছামতি নদীতে খনন কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 06:30 PM

Updated : 24 Aug 2022, 07:54 PM

সাতক্ষীরা/বেনাপোল, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ওপারে ভারতের পিঁপলি এলাকায় ইছামতি নদীতে খনন কাজ শুরু হয়েছে। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের গোগা বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ভারতেরে চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার সীমান্তবর্তী পিঁপলি বিএসএফ ক্যাম্পের পাশে নিজেই ড্রেজার চালিয়ে ইছামতিতে খনন কাজের উদ্বোধন করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সুভাষ নস্কর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুভাষ নস্কর বলেন, নদীর মধ্য স্রোতকে সীমানা ধরে উভয়দিকে (বাংলাদেশ ও ভারত) সাড়ে সাত মিটার করে ১৫ মিটার চওড়া করে খনন করা হবে। খনন এলাকা বি