২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা ও পিরোজপুরে দুজন খুন

মাগুরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বিয়েতে রাজি না হওয়ায় পিরোজপুরে এক মাদ্রাসা ছাত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 03:33 PM

Updated : 24 Aug 2022, 07:53 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বিয়েতে রাজি না হওয়ায় পিরোজপুরে এক মাদ্রাসা ছাত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার এই দুটি ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মাগুরা: সদর উপজেলার সিরিজদিয়া গ্রামে শুকুর আলী (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহতের ভাই শরিফুল ইসলাম জানান, সকালে ঘরের বেড়া ভাঙ্গা নিয়ে প্রতিবেশী আলমগীর হোসেনের পরিবারের সঙ্গে তাদের ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য গ্রামের লোকজন সালিশ বৈঠকে বসে। সেখানে দুই পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে আগমগীর ও তার লোকজন শুকুরকে বেদম মারপিট করে। আশংকাজনক অবস্থায় প্রথমে শুকুরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যার দিকে তিনি মারা যান। সদর থানার ওসি আব্দুর রাকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পিরোজপুর: নাজিরপুর উপজেলার সাতকাছিমা কওমী মাদ্রাসার ছাত্র অহিদুল ইসলাম হাওলাদার (২২) বিয়েতে প্রত্যাখ্যাত হয়ে তার ছাত্রী লিমাকে (১৪) ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন। এরপর অহিদুল বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালান। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন নাজিরপুর থানার ওসি মিজানুর রহমান খান। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুইছাকাঠী গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে অহিদুল শ্রীরামকাঠী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের ফজলু মল্লি