২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্খলন আছে, স্বীকার করলেন র‌্যাবপ্রধান

বিচার বহির্ভূত হত্যা এবং চাঁদাবাজি-ছিনতাইয়ের বিভিন্ন অভিযোগের মুখে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নে (র‌্যাব) স্খলন থাকার কথা স্বীকার করেছেন মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। তবে তা 'সীমিত' বলে দাবি তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 01:47 PM

Updated : 24 Aug 2022, 07:53 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বহির্ভূত হত্যা এবং চাঁদাবাজি-ছিনতাইয়ের বিভিন্ন অভিযোগের মুখে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নে (র‌্যাব) স্খলন থাকার কথা স্বীকার করেছেন মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। তবে তা 'সীমিত' বলে দাবি তার। গুটিকয়েক সদস্যের জন্য বাহিনীর মর্যাদা যেন ভূলুণ্ঠিত না হয়, সে জন্য কঠোর হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন র‌্যাব মহাপরিচালক। র‌্যাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার র‌্যাব সদরদপ্তরে বার্ষিক দরবারে বাহিনীর সদস্যদের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি। ২০০৪ সালের ২৬ মার্চ সন্ত্রাস দমনে গঠিত হয় বিশেষ বাহিনী র‌্যাব। হাসান মাহমুদ বলেন, "আমরা কখনোই বলি না সমানভাবে সততার সঙ্গে কাজ করতে পেরেছি। আমাদের মধ্যেও স্খলন আছে, অবক্ষয় আছে, ব্যত্যয় আছে। তবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এ সংখ্যা খুবই সীমিত।" র‌্যাব সদস্যদের দ্বারা কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবে হয়রানি-ক্ষতিগ্রস্ত না হন বা মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়ে বিশেষভাবে সজাগ থাকার জন্য তিনি প্রতিটি র‌্যাব সদস্যদের প্রতি আহবান জানান। র‌্যাব সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "যে নিষ্ঠা, সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করছেন তা যেন গুটিকয়েক সদস্যের কারণে ভূলুণ্ঠিত না হয়। যদি কথায় কাজ না হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন র‌্যাবের 'ক্রসফায়ার'র সমালোচনা করে আসছে। গত বছর এ নিয়ে আদালতও অসন্তোষ প্রকাশ করে। তবে র‌্যাবের ওপর জনগণ এবং সরকারের আস্থা রয়েছে বলে দাবি করেন বাহিনীর মহাপরিচালক। তিনি বলেন, মাদক ও জঙ্গি দমনে এ বাহিনী 'ঈর্ষণীয়' সাফল্য পেয়েছে। মহপরিচালক বলেন, দ্রুত ও সুনির্দিষ্ট তথ্যভিত্তিক অভিযান পরিচালনার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে র‌্যাব আজ জন-মানুষের যে আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে তা আরো গভীর কর্তব্যবোধ, সততা ও দক্ষতার মাধ্যমে সমুন্নত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চলচ্চিত্র 'অশ্লীলতা' মুক্ত করতে র‌্যাব সফল হয়েছে দাবি করে হাসান মাহমুদ বলেন, "কাজটি কঠিন ছিলো। র‌্যাব দায়িত্ব নেওয়ার পর সার্থকতার সঙ্গে তা করতে পেরেছে, তাই এখন চলচ্চিত্র অঙ্গনে সুবাতাস বইছে।" "নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা কাজ করছি, জনগণ ও সরকারের প্রত্যাশা অনেক বেশি; সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে", র‌্যাব সদস্যদের প্রতি বলেন হাসান মাহমুদ। অনুষ্ঠান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল এসএম মতিউর রহমান,অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কর্নেল এএফএম জাহাঙ্গীর আলম, র‌্যাব সদরের বিভিন্ন উইং-এর পরিচালক, ঢাকার ব্যাটালিয়নগুলোর অধিনায়কগণসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। র‌্যাব সদরদপ্তরে এর আগে সকাল সাড়ে ৭টায় মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার পতাকা উত্তোলন এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কার্যক্রমের সূচনা করেন। এরপর সকাল ৮টায় র‌্যাব ফোর্সেস সদরদপ্তরে র‌্যাব সদস্যদের উদ্দেশ্যে মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। গত বছর বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহতদের এবং দায়িত্ব পালনকালে যে সকল র‌্যাব সদস্য মারা গেছেন তাদের বিদেহী আত্মার প্রতি সম