সিলেট, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
শহীদ বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাত ১২ টা ২০ মিনিটে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ কারণে প্রায় ১৫ মিনিট শহীদ বেদীতে ফুল দেওয়া বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিমের নেতৃত্বাধীন হাউজিং এস্টেট ও একই কমিটির যুগ্ন আহ্বায়ক রঞ্জিত সরকারে নেতৃত্বাধীন টিলাগড় গ্র"পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ি হয়।
আহতদের নাম জানা যায়নি।
কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24