২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে কিশোরকে হত্যা

রাজধানীর খিলক্ষেত এলাকায় এক কিশোরকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 11:07 AM

Updated : 24 Aug 2022, 07:53 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত এলাকায় এক কিশোরকে হত্যা করা হয়েছে। হৃদয় ওরফে পাপ্পু নামে ১৭ বছরের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা; তবে হত্যার কারণ জানা যায়নি। পাপ্পুর বাসা খিলক্ষেতের চামারটেকে। পাপ্পুর মা হ্যাপী বেগম সাংবাদিকদের বলেন, গত বুধবার রাত থেকে তার ছেলে নিখোঁজ ছিলো। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় কয়েকজন যুবক আহত অবস্থায় পাপ্পুকে বাসায় দিয়ে যায়। পাপ্পুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। খিলক্ষেত থানার উপপরিদর্শক মো. সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খিলক্ষেত ও বাড্ডা থানার মাঝামাঝি বালুরমাঠ এলাকা থেকে পাপ্পুকে উদ্ধার করে স্থানীয়রা। তিনি বলেন, পাপ্পুকে পিটিয়ে হত্যা করা হতে পারে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬৫০ ঘ.