রাজশাহী, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ওপর ছাত্রশিবিরের হামলা ও ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুনের ঘটনায় গ্রেপ্তার শামসুল আলম গোলাপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
রাবি শাখা ছাত্রশিবির সভাপতি গোলাপকে শুক্রবার মতিহার থানা পুলিশ মহানগর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক জিয়াউর রহমান সাত দিন মঞ্জুর করেন।
শাহ্ মখদুম (এসএম) হলে ভাংচুর এবং বিস্ফোরক দ্রব্য মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান।
বৃহস্পতিবার টাঙ্গাইলের ভুয়াপর থেকে গোলাপকে গ্রেপ্তারের পর মতিহার থানায় সোপর্দ করে র্যাব।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের
bdnews24