রফিকুল ইসলাম
একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলনের দিনগুলোতে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের কর্মকাণ্ড পরিচালিত হয় ইকবাল হল তথা জহুরুল হক হল থেকে।
বস্তুত ঊনসত্তরের গণআন্দোলনের সময় থেকে ওই ছাত্রাবাসটি ছিল স্বাধিকার তথা স্বাধীনতা সংগ্রামের সদর দপ্তর বিশেষ। সত্তরের সাধারণ নির্বাচনের ঐতিহাসিক গণরায়কে নস্যাৎ করার জন্য একাত্তর সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান বেতার ঘোষণার মাধ্যমে ৩ মার্চ ঢাকায় আহূত জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করার প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধুর নির্দেশে যে অভূতপূর্ব অসহযোগ আন্দোলন পরিচালিত হয়, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ একাত্তরের মার্চ মাসে ধাপে ধাপে তা স্বাধীনতা সংগ্রামের দিকে নিয়ে যায়। এস এ সময় বঙ্গবন্ধু এক রাতে জহুরুল হক হলে ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে এক অঘোষিত সভায় মিলিত হন বলে জানা যায়। ওই সময় আমার অবস্থান ছিল জহুরুল হক হল সংলগ্ন ২৪ নং বিশ্ববিদ্যালয় আবাসে। সেখানে ২২ মার্চ রাতে বিভিন্ন সংগঠনের ছাত্রনেতাদের মধ্যে এক জরুরি সভা হয়। আমি সেই সভায় যোগদান করিনি। কিন্তু পরদিন সকালে নাস্তার টেবিলে আমার দেখা হয় সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মণি, কাজী জাফর আহমদ, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ প্রমুখ ছাত্রনেতার সঙ্গে। তারা আমাকে জানান যে, পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান আলোচনার ধাপ্পা দিয়ে সামরিক প্রস্তুতি সম্পন্ন করার সময় নিয়েছেন, 'ক্র্যাক ডাউন ' আসন্ন এবং প্রতিরোধ সংগ্রাম অনিবার্য। তাই শেষ মুহূর্তে সমঝোতার জন্য গত রাতভর তারা আলোচনা চালিয়েছেন। এই সভা থেকে স্বাধীনতা সংগ্রামে জহুরুল হক হলের গুরুত্ব অনুধাবন করা যায়। বিস্ময়ের কিছু নেই যে, পাকিস্তানি অপারেশন সার্চ লাইটের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল জহুরুল হক হল। সৌভাগ্যবশত ২৫ মার্চ মধ্যরাতের আগে প্রায় সব ছাত্রনেতা ও কর্মী হল ছেড়ে চলে যান।
পঁচিশ মার্চ মধ্যরাত থেকে ২৭ মার্চ সকাল পর্যন্ত পাকিস্তান সশস্ত্রবাহিনী ট্যাংক, জিপে বসানো রিকয়েললেস রাইফেল, মর্টার, ভারী ও হাল্কা মেশিনগান, রকেট লঞ্চার এবং চাইনিজ অটোমেটিক রাইফেল প্রভৃতি মারণাস্ত্রে সজ্জিত হয়ে চারদিক থেকে জহুরুল হক হল আক্রমণ করে। দৈনিক আজাদ পত্রিকার ১৯৭২ সালের ১৪ ও ১৫ ফেব্র"য়ারি সংখ্যায় প্রকাশিত 'স্বাধীনতা সংগ্রামে প্রথম দূর্গ ইকবাল হল' প্রবন্ধ থেকে প্রত্যক্ষদর্শীর বিবরণ উদ্ধৃত করছি।
গ্যারেজের উন্মুক্ত ছাদে সটান হয়ে শুয়ে পড়লেন জিন্নাত আলী ও তার সঙ্গী তারেক, আবদুর রউফ ও তার ছোট ভাই জগন্নাত কলেজের ছাত্র মোয়াজ্জেম হোসেন। আর ঘন্টা খানেক পর অর্থাৎ একটা-দেড়টার দিকে শুরু হলো পাক হানাদারদের আক্রমণ। অন্ধকারের বুক চিরে ছুটছে বুলেট। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের ভয়াল গর্জনে সমস্ত এলাকা প্রকম্পমান। অক্টোপাসের মতো হানাদাররা ঘিরে ফেলেছে হল এলাকা। কামান দাগছে, গ্রেনেড ছুড়ছে, এক ধরনের আগুনে বোমা। বোমাগুলো ফস করে জানালা দিয়ে ঢুকে ঘরের ভেতরে পড়তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ছে। সে আগুনে কাপড়-চোপড়, আসবাবপত্রসহ যত কিছু দাহ্য বস্তু, এমনকি দালানের আস্তর পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। প্রতিরোধকারী তরুণরাও বীর বিক্রমে প্রতিরোধ করে যাচ্ছে।
....থ্রি নট থ্রির আওয়াজ শুনেই তা বোঝা যাচ্ছে। কিন্তু যেভাবে আগুন জ্বলছে হলের সব ঘরে, তাতে কি করে বেশিক্ষণ আর ওদের পক্ষে প্রতিরোধ করা সম্ভব হবে? আগুনের লেলিহান শিখা ক্রমেই হিসহিস করে ছড়িয়ে পড়ছে। অ্যাসেম্বলি হল ও পাঠাগারে আগুন জ্বলে দাউদাউ করে। পাশের রেল সড়কের বস্তিও জ্বলছে ওদিক থেকে ভেসে আসছে মৃত্যু যন্ত্রণায় কাতর মানুষের আর্তনাদ। আকাশে উড়ছে লাল-নীল রঙের অনুসন্ধানী ফানুস। এক বিচিত্র ভৌতিক পরিবেশ। সারা নগরী যেনো জ্বলছে। প্রজ্বলন্ত আগুন, কামান, মর্টার গ্রেনেড আর যতসব স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের সম্মিলিত বীভৎস গর্জন বিভীষিকার জন্ম দিয়েছে। ইকবাল হলের দক্ষিণ-পশ্চিম দিকে রেল সড়কের বস্তিতে যখন আগুন দেয় হানাদার বাহিনী, তখন বস্তিবাসী নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, যুবক সবাই পাঁচিল ডিঙিয়ে ছুটছিল হলের ভেতরের দিকে আশ্রয়ের আশায়। যেমনি দলে দলে লাফ দিয়ে পাঁচিল ডিঙিয়েছিল তেমনি দলে দলে মুখ থুবড়ে পড়ল স্বদেশের পবিত্র মাটিতে পাক হানাদারদের বুলেটবিদ্ধ হয়ে। ২৫ মার্চ বিভীষিকাময় কালরাতের অবসান হলো; কিন্তু হানাদাররা কার্ফ্যু জারি করেছে সমস্ত দিন ধরে। কারণ হত্যাযজ্ঞ যা চালিয়েছে, তা সবটা জানাতে চায়না বিশ্ববাসীকে। ইকবাল হলে ও আশেপাশে যারা তখনো বেঁচে ছিল, তারাও জীবনের তাগিদে বেরুচ্ছে যেদিকে সুযোগ পাচ্ছে। রাতে হানাদাররা হলের প্রতিটি ঘরে তালা ভেঙে লুটে নিয়ে গেছে আর যাকে সামনে পেয়েছে তাকেই হত্যা করেছে নির্মমভাবে। এর ফাঁকে ফাঁকে দু-একজন বেঁচে গেছে নানা কৌশলে। যেমন বেঁচে গেছে তারেক, জিন্নাত আলী, রউফ, মোয়াজ্জেম গ্যারেজের ছাদে আশ্রয় নিয়ে। বেঁচে গেছে আরেকটি ছেলে হলের একটি কক্ষে থেকেও। সে লেপ জড়িয়ে নিঃসাড় দাঁড়িয়ে ছিল দেয়ালে হেলান দিয়ে। বেঁচে গেছে কয়েকজন হলের পেছনে সাধারণ কর্মচারীদের কোয়ার্টারে আত্মগোপন করে। ২৬ মার্চ ভোরে ইকবাল হলের যেখানেই দৃষ্টি পড়েছে, সেখানেই দেখা গেছে লাল আর লাশ। এদেশের সোনার ছেলেদের গুলি খাওয়া লাশ।
জহুরুল হক হল সংলগ্ন নীলক্ষেতে শিক্ষকদের আবাসিক এলাকার তিনটি (২৩, ২৪ ও ২৫নং) আবাসনে পাকিস্তানি সৈন্যরা সিঁড়িতে, ছাদে এবং ঘরে ঘরে ঢুকে শিক্ষক, আশ্রয়গ্রহণকারী বস্তিবাসী, প্রেসিডেন্ট হাউসে (পুরাতন গণভবন) প্রহরারত নিরস্ত্রীকৃত ইপিআর জোয়ান, যারা ২৩ নং বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিল, তাদের হত্যা করে। শিক্ষকদের বাড়ির ঘরে ঢুকে পাকিস্তানি সৈন্যরা শিক্ষকদের হত্যা করবে এমন ধারণা ছিল কল্পনারও অতীত। তাই জহুরুল হক হল সংলগ্ন নীলক্ষেত আবাসিক এলাকার শিক্ষকরা কেউ ২৫ মার্চ রাতে ক্যাম্পাস ছেড়ে যাননি।
নীলক্ষেত এলাকার বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের সম্পর্কেও একই কথা প্রযোজ্য। জহুরুল হক হল সংলগ্ন শিক্ষক-কর্মচারীদের আবাসিক এলাকা আর পুরনো রেল লাইনের ওপর গড়ে ওঠা বস্তি এলাকায় পাকিস্তান সশস্ত্রবাহিনী ২৫ থেকে ২৭ মার্চ সর্বাত্মক সশস্ত্র অভিযান চালিয়ে যে গণহত্যা, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ এবং লুন্ঠন চালায়, তা শুধু চরম মানবাধিকার লঙ্ঘন নয়, চরম যুদ্ধাপরাধও বটে। পাকিস্তান সশস্ত্রবাহিনী নীলক্ষেত এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্লাব, টিএসসি, রোকেয়া হলে ঢোকে এবং পরিবার-পরিজনসহ বহু বিশ্ববিদ্যালয় কর্মচারীকে হত্যা করে। এছাড়াও ফুলার রোড আবাসিক এলাকায় ঢুকে শিক্ষকদের আবাসে হানা দেয় এবং বাসা থেকে তাদের ধরে এনে দাঁড় করিয়ে হত্যা করে।
এই বাহিনী সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষকদের বাসা এবং ব্রিটিশ কাউন্সিলে ঢুকে হত্যাযজ্ঞ চালায়। তারা ব্রিটিশ কাউন্সিলে প্রহরারত ইপিআর জোয়ানদের নৃশংসভাবে হত্যা করে। জগন্নাথ হল আক্রমণকারী পাকিস্তান বাহিনী জগন্নাথ হল ছাড়াও নিকটবর্তী শিববাড়ি ও শহীদ মিনার এবং জগন্নাথ হল মাঠে শিক্ষকদের আবাসিক এলাকায় হানা দেয়। যে পাকিস্তান বাহিনী শহীদ মিনার ও বাংলা একাডেমীতে গোলাবর্ষণ করে, তারা ঢাকা হল সংলগ্ন শিক্ষক আবাস এবং কিংবদন্তির চরিত্র মধুদ'ার বাড়িতে ঢোকে।
মোট কথা ট্যাংক, ট্রাক, উইপন ক্যারিয়ার, পিকআপ, জিপ আরোহী মোবাইল পাকিস্তান বাহিনীর ১৮ নং পাঞ্জাব, ২২ নং বালুচ এবং ৩২ নং পাঞ্জাব রেজিমেন্টের সৈন্যরা স্বয়ংক্রিয় রাইফেল, এলএমজি, মেশিনগান, মর্টার, ট্যাংক বিধ্বংসী রিকয়েললেস রাইফেল, রকেট লঞ্চার প্রভৃতি মার্কিন ও চীনা অস্ত্রে সজ্জিত হয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত থেকে ২৭ মার্চ সকাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চারিদিক থেকে ঘেরাও করে প্রচণ্ড গোলাগুলি, বোমাবর্ষণ এবং হল ও শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ি ঢুকে যে 'অপারেশন সার্চ লাইট' পরিচালনা করে, তাতে ১০ জন শিক্ষক, বহু ছাত্র, পরিবার-পরিজনসহ বহু কর্মচারী নিহত হন। এছাড়া ২৩ নং নীলক্ষেত শিক্ষক আবাসনের ছাদে আশ্রয়গ্রহণকারী প্রায় ৩০ জনকে তারা নৃশংসভাবে হত্যা করে। পাকিস্তা বাহিনী নীলক্ষেতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে ঢুকে ক্লাব কর্মচারী সিরাজুল হক, আলী হোসেন, সোহরাব আলী গাজী এবং আবদুল মজিদকে পৈশাচিকভাবে হত্যা করে। তাদের লাশ অপসারণ করা হয় অনেক পরে, যেদিন ২৩নং নীলক্ষেত আবাসনের ছাদ থেকে ৩০ জনের লাশ সরানো হয় সেদিন, এই ২৩ নং নীলক্ষেত আবাসনে নিহত হয়েছিলেন মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক ডক্টর ফজলুর রহমান ও তার দুজন আত্মীয়। তবে একই আবাসে বসবাসকারী বাংলার অধ্যাপক আনোয়ার পাশা ও ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসান অলৌকিকভাবে বেঁচে যান ২৫ মার্চ রাতে পরিবার-পরিজন নিয়ে। তারা ঘরের সব বাতি নিভিয়ে অন্ধকারে খাটের নিচে আশ্রয় নিয়েছিলেন। পাকিস্তানি সৈন্যরা তাদের বাড়িতে ঢুকে টর্চ ফেলে কোনো ঘরে কাউকে দেখতে না পেয়ে এই বলে বেরিয়ে যায় যে, 'বাঙালি কুত্তা ভাগ গিয়া'। একই দালানে সপরিবারে আক্রান্ত হয়েও আশ্চর্যজনকভাবে বেঁচে যান গ্রন্থাগারিক মৃধা সাহেব।
পাকিস্তান সামরিক বাহিনীর রক্তপিপাসু-হায়েনারা নীলক্ষেত এলাকার ২৪ নং বাড়িতে ঢোকে। ওই দালানে দোতলার একটি ফ্ল্যাটে আমি সপরিবারে থাকতাম। ২৫ মার্চ রাতে রেললাইন বস্তির দুই মা পায়ে ও উরুতে গুলিবিদ্ধ অবস্থায় কোলে সন্তানসহ আশ্রয় নিয়েছিল এখানে। তাদের রক্তে সিঁড়ি ভেসে যাচ্ছিল। পাকিস্তানি সৈন্যদের যে দলটি ২৪ নং বাড়িতে হানা দেয়, তারা এই রক্ত দেখে মনে করে অপারেশন কমপ্লিট। ফলে তারা আর বিল্ডিংয়ে ঢোকেনি। আমরা প্রচণ্ড গোলাগুলির মধ্যেও গুলিবিদ্ধ ওই দুজনকে আমাদের ঘরে টেনে নিই। ডেটল দিয়ে গুলিবিদ্ধ জায়গা পরিস্কার করে তুলা নিয়ে ব্যান্ডেজ করে দেই। ২৭ মার্চ সকালে ক্যাম্পাস ছাড়ার সময় ২৪ নং বাড়ির অন্যতম বাসিন্দা গণিতের অধ্যাপক ড. সোহরাব ও তার স্ত্রী জ্যোৎ
bdnews24