২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থকরা এগিয়ে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি সমর্থক প্যানেল এগিয়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 05:03 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি সমর্থক প্যানেল এগিয়ে রয়েছে। রাত পৌনে ১১টা পর্যন্ত নয়শ ভোট গণনায় বিএনপি সমর্থক প্যানেল থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন পেয়েছেন চারশ ৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক প্যানেলের মনসুরুল হক চৌধুরী পেয়েছেন চারশ ২৪ ভোট। সম্পাদক পদে বিএনপি প্যানেলের মো. বদরুদ্দোজা বাদল পেয়েছেন চারশ ৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্যানেলের মোমতাজউদ্দীন আহমদ মেহেদী পেয়েছেন তিনশ ৯৭ ভোট। নির্বাচনে দুইদিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয় বৃহস্পতিবার বিকেল ৫টায়। ভোট দিয়েছেন এক হাজার সাতশ ১৮ জন। সমিতির এক হাজার নয়শ ৭১ জন ভোটারের মধ্যে বুধবার প্রথম দিনে ৮৩৩ জন ভোট দেন। বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ শুরু হয়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মধ্যরাতে বেসরকারি ফল আসতে পারে। নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৪টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, সমমনা আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী ঐক্য ফোরামের মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির ১৪ সদস্যের কার্যকরী পরিষদে একজন সভাপতি, একজন সম্পাদক, দুইজন সহ-সভাপতি, একজন কোষাধ্যক্ষ, দুইজন সহ-সম্পাদক ও সাতজন সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৯ ঘ.