২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন পাচার: মোমিনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

যুক্তরাজ্যে হেরোইন পাচারের মামলায় বিডি ফুডস লিমিটেডের চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 03:58 PM

Updated : 26 Apr 2022, 12:56 AM

সিআইডির সহকারি পুলিশ সুপার এরশাদ আলী গত ১ মার্চ তাদেরকে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মুনসি আব্দুল মজিদ এ অনুমতি দেন। সিআইডি অফিসে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে আদেশে বলা হয়েছে।

মোমিন ছাড়া অন্য আসামীরা হলেন- বিডি ফুডসের কর্মকর্তা-কর্মচারী আব্দুল বাশার, মাইনুদ্দিন, নাজমুল হায়দার বুলবুল, কাজী জাফর রেজা, আবু বকর সিদ্দিক মিঠু।

সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

সবজি ও টাইলস রপ্তানির আড়ালে যুক্তরাজ্যে সাড়ে ৭৫ কেজি হেরোইন পাচারের অভিযোগে সিআইডি ২০০৬ এর ২১ এপ্রিল বিডি ফুডসের বিরুদ্ধে মতিঝিল ও সূত্রাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দ'ুটি মামলা দায়ের করে।

মামলার আলামত পরীক্ষা ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য তদন্তকারীরা লন্ডনে যাওয়ার অনুমতি না পাওয়ায় এই দুই মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল।