২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুর পৌর বিএনপি'র সম্মেলনে হামলার ঘটনায় বুধবার রাতে জয়দেবপুর থানায় দলের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 07:05 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

গাজীপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর পৌর বিএনপি'র সম্মেলনে হামলার ঘটনায় বুধবার রাতে জয়দেবপুর থানায় দলের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া দলের অজ্ঞাত পরিচয় আরো ২৫ থেকে ৩০ জনকে মামলায় আসামি করা হয় মামলায়। গত সোমবার জেলা শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির সম্মেলনে হামালা চালানো হয়। পৌর বিএনপি'র আহ্বায়ক মো. সুলতান উদ্দিন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন। জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মীর হালিমুজ্জামানকে ১ নম্বর আসামি করা হয় মামলায়। অপর আসামিদের নাম পুলিশ জানায়নি। জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদশক মো. আতিকুর রহমান বলেন, পৌর বিএনপির সম্মেলনে হামালা, ছিনতাই, ভাংচুর ও টাকা ছিনতইয়ের অভিযোগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি দায়ের করা হয়। এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৮ ঘ.