২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে দুই দোকানকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর সূত্রাপুরে একটি দোকান থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 10:21 AM

Updated : 24 Aug 2022, 07:50 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে একটি দোকান থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। মঙ্গলবার সকালে রাজধানী সুপার মার্কেটের জিনিয়াস ইন্টারনেট নামের দোকান থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সূত্রাপুর থানার উপপরিদর্শক ফরমান আলী। মৃতদের নাম হেলালউদ্দিন (২৭) ও রফিকুল ইসলাম রতন (২৫)। পুলিশ কর্মকর্তা ফরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সুনির্দিষ্ট করতে না পারলেও তিনি বলেন, "বদ্ধ দোকানে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু ঘটতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বোঝা যাবে।" মৃত দোকান কর্মচারীদের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬১০ ঘ.