২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে আহত ২০

সদর উপজেলার চর দিঘলি এলাকায় পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 06:03 PM

Updated : 24 Aug 2022, 07:47 PM

নরসিংদী, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার চর দিঘলি এলাকায় পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ৩৭ রাউন্ড গুলি ছুড়েছে। পরে বিভিন্ন স্থান থেকে ৩১ জনকে গ্রেপ্তার করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক টুটুল, কনস্টেবল সুরুজ, মোখলেছ, সফিউদ্দিন, শরীফুল, মাকসুদ ও ফিরোজ। আহত পুলিশ সদস্যরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত গ্রামবাসীরা গ্রেপ্তার এড়ানোর ভয়ে কোনো হাসপাতালে ভর্তি হয়নি বলে পুলিশ জানায়। সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, চর দিঘলি এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনছুর মিয়া ও তার প্রতিপক্ষ মোছলেম মিয়ার গ্র"প তাদের পূর্ব বিরোধের জের ধরে সকাল ১০টার দিকে একে অপরের ওপর হামলার প্রস্তুতি নেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (অপরাধ) এজাজ আহমেদ একশ'রও বেশি পুলিশ নিয়ে নৌকাযোগে বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উভয় গ্র"পই দা, বল্লম, টেটা, চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ প্রথমে হ্যান্ড মাইকে তাদের শান্ত থাকার নির্দেশ দিয়ে ব্যর্থ হয়ে কয়েকদফায় ৩৭ রাউন্ড গুলি ছোড়ে এবং পরে লাঠিপেটা করে। এরপর বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মনছুর মিয়ার স্ত্রী ও মেয়েসহ উভয় গ্র"পের মোট ৩১ জনকে গ্রেপ্তার ও বহু দেশীয় অস্ত্র উদ্ধার করে সন্ধ্যায় থানায় ফিরে আসে। গ্রেপ্তার সবার না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশের ওপর হামলার কারণে প্রায় দু'শতাধিক গ্রামবাসীর বিপক্ষে মমলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.