চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্কুলের ছাত্র ছুরি মেরে খুন করেছেন আরেক স্কুলের ছাত্রকে।
সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র সৌমেন বিশ্বাস অনীক চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের অজ্ঞাত ছাত্রের ছুরিকাঘাতে মঙ্গলবার ভোরে মারা যান।
কোতোয়ালী থানার উপ-উপরিদর্শক মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, খুনের ঘটনা ঘটলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ঘটনার প্রতিবাদে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা মঙ্গলবার দুপুরে স্কুলের সড়কের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেন।
সৌমেনের পরিবারের সদস্য ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা এলাকার গাইড কোচিং সেন্টারে যাওয়ার পথে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সৌমেন ও তার এক সহপাঠীকে ছুরি মারে।
তাকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নগরীর বেসরকারি ক্লিনিক সেন্টার পয়েন্টে নেওয়ার পথে মঙ্গলবার ভোর পৌনে চারটায় তিনি মারা যান।
সৌমেনের বাবা বাবুল বিশ্বাস ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার মা ছবি রাণী বিশ্বাসও আরেকটি সিটি করপোরেশন স্কুলের শিক্ষক।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ না করলেও পুলিশ তা তদন্ত করে দেখছে।
এছাড়া হাসপাতালে নেওয়ার পরও কেন তাকে ছেড়ে দেওয়া হয় সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপ-উপরিদর্শক মোহাম্মদ মোহসিন।
সৌমেনের মৃত্যুর পরপরই তার পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে নগরীর অভয়মিত্র মহাশ্মশানে লাশ দাহ করে ফেলে।
এ প্রসঙ্গে বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার অন্য দুই ছেলের ভবিষ্যতের কথা ভেবে পুলিশ এমনকি কোন আ
bdnews24