ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে একটি ফৌজদারি মামলায় নয় সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
১৫ আগস্ট নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির এ মামলায় তাকে এই সময় পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করতেও সরকার ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চ সালাউদ্দিন কাদের চৌধুরীর আগাম জামিন আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।
গত ১৮ মার্চ নড়াইলে সালাউদ্দিনের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।
তার পক্ষে জামিনের আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮০৩ ঘ.
bdnews24