২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক অবরোধ দোকানকর্মীদের

গ্রেপ্তার দুই সহকর্মীর মুক্তি দাবিতে মঙ্গলবার দুপুরে সিলেটের একটি বিপণি বিতানের দোকানকর্মীরা নগরীর জিন্দাবাজার এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 09:35 AM

Updated : 24 Aug 2022, 07:48 PM

সিলেট, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার দুই সহকর্মীর মুক্তি দাবিতে মঙ্গলবার দুপুরে সিলেটের একটি বিপণি বিতানের দোকানকর্মীরা নগরীর জিন্দাবাজার এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ব্যবসায়ী নেতাদের আশ্বাসে আল হামরা শপিং সিটির ওই কর্মীরা সাড়ে ১২টায় তারা অবরোধ তুলে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ১১টার দিকে দোকানকর্মীরা জিন্দাবাজারের ওই বিপণি বিতানের সামনের সড়কে অবস্থান নেয়। ওই সময় পুলিশ সেখানে গেলে কিছু সময় ধাওয়া-পাল্টাধাওয়াও হয়। দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় তারা। সোমবার রাতে ওই বিপণী বিতানের তিনজন ব্যবসায়ী ও দুজন কর্মচারীকে আটক করে পুলিশ। পরে অবশ্যতিন ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়। আল হামরা শপিং সিটির দোকান কর্মচারী জাকারিয়া আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দোকান কর্মচারীর মুক্তি দাবিতে অবরোধ করা হয়। ব্যবসায়ী নেতারা আশ্বাস দিয়েছেন তাদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করবেন। তাই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপণী বিতানের একটি দোকানে ক্রেতার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ পেয়ে পুলিশ সোমবার সন্ধ্যায় সেখানে গেলে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় পুলিশ তিন ব্যবসায়ী ও দোকানকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ব্যবসায়ীরা প্রকৃত অপরাধীদের ধরিয়ে দেওয়ার অঙ্গীকার করলে তিনজনকে ছেড়ে দেওয়া হয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.