ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম আবদুর রাজ্জাক (২৭)। তার বাড়ি ঢাকার কোতোয়ালি থানা এলাকায়। গাড়িটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিলো।
মহাসড়ক পুলিশের খাটিহাতা ফাঁড়ির উপপরিদর্শক আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বরের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে গাড়ির আরোহী রাজ্জাক ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়।
আহত পাঁচজনকে আশুগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আকরাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24