ঝিনাইদহ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে দূরপাল্লার একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে আরাপপুর বাস স্ট্যান্ডে এসএম পরিবহনের বাস থেকে এ হেরোইন আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের ঝিনাইদহ ফাঁড়ির অধিনায়ক মেজর মোসাদ্দেক আবু সায়েখ।
বাসটি মেহেরপুর থেকে ঢাকা যাচ্ছিলো।
মেজর মোসাদ্দেক সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বাসটিতে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন পাওয়া যায়। একটি ব্রিফকেসের ভেতর ওই হেরোইন লুকানো ছিলো।
তবে হেরোইন পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24