২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তাচুক্তির জন্য অগ্রগতি জেআরসি বৈঠক: দীপু মনি

যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের সদ্যসমাপ্ত বৈঠক তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির ক্ষেত্রে একটি 'অগ্রগতি' বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 03:33 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের সদ্যসমাপ্ত বৈঠক তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির ক্ষেত্রে একটি 'অগ্রগতি' বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। "বৈঠকে অনেক অগ্রগতি হয়েছে," সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "(চুক্তি স্বাক্ষরে) অনেকগুলো ধাপ থাকে।" আগামীতে দুই দেশ তিস্তার পানিবণ্টনের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। দীপু মণি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারই শুধু নয়, বরং পশ্চিম বাংলারও এ চুক্তি স্বাক্ষরে বেশ কিছু স্বার্থ রয়েছে যা বিবেচনা করতে হবে। শুকনো মৌসুমে তিস্তার পানিবণ্টন নিয়ে দু'দিন ব্যাপি আলোচনার শেষ দিনে শুক্রবার রাতে দুই দেশের পানিমন্ত্রীরা 'অন্তবর্তীকালীন চুক্তি'র খসড়া হস্তান্তর করেন। তবে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। খসড়া যাচাই-বাছাই শেষে একটি চুক্তিতে পৌঁছুতে শিগগিরই দুই দেশের পানিসচিবরা বসবেন বলে জানান দীপু মনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেএফ/পিডি/২১২৪ ঘ.