২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের কাছে ১৫ লাখ টাকা ফেরত চায় সরকার

সংসদ সদস্য হিসেবে এহছানুল হক মিলনের নেওয়া প্রায় ১৫ লাখ টাকা ৩০ দিনের মধ্যে ফেরত দিতে বলেছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 02:23 PM

Updated : 24 Aug 2022, 07:46 PM

চাঁদপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য হিসেবে এহছানুল হক মিলনের নেওয়া প্রায় ১৫ লাখ টাকা ৩০ দিনের মধ্যে ফেরত দিতে বলেছে চাঁদপুরের একটি আদালত। টাকা ফেরত দিতে না চাইলে তা কেন ফেরত হবে না তা জানাতে মিলনকে সাতদিন সময় দিয়েছে ওই আদালত। বিদেশি নাগরিকত্ব সত্ত্বেও বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে বিভিন্ন ভাতা নেওয়ায় তার বিরুদ্ধে সোমবার হওয়া একটি মামলায় আদালত এ আদেশ দেয়। চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল কাইয়ুম সরকার জানান, সোমবার বিকেলে বাংলাদেশ সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তা মো. ফজলে এলাহি ভূঁইয়া চাঁদপুরের জেনারেল সার্টিফিকেট অফিসার আদালতে মামলাটি করেন। আদালতের ম্যাজিস্ট্রেট বেগম সারা দিবা মামলা গ্রহণ করে ওই আদেশ দেন। মামলায় বলা হয়, বিদেশি নাগরিকত্ব থাকা সত্ত্বেও ৭ম জাতীয় সংসদের সংসদ সদস্য আ ন ম এহছানুল হক মিলন সংবিধানের ৬৯ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদে ১৩৪ দিন আসন গ্রহণ করে প্রজাতন্ত্রের কাছ থেকে পারিতোসিক ও ভাতা বাবদসহ বিভিন্ন খাতে ১৪ লাখ ৪৮ হাজার ৪শ' ৩২ টাকা অনিয়মতান্ত্রিকভাবে গ্রহণ করেন। যেসব খাতে মিলনের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়েছে তা হলো