২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন বঙ্গবন্ধু মেডিক্যালে

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনকে চিকিৎসার জন্য সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 09:31 AM

Updated : 24 Aug 2022, 07:46 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনকে চিকিৎসার জন্য সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় জানান, তার স্বামীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে কারগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। দুপুরে তাকে কুমিল্লা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয় বলে উর্ধ্বতন এক কারা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত মিলনকে চিকিৎসার জন্য এখানে আনা হয়েছে। কারাগারের হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।" প্রয়োজনে তাকে বঙ্গবন্ধু মেডিক্যালে নেওয়া হবে বলে তখনই জানান ওই কর্মকর্তা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের দায়ের করা একটি মামলায় বিএনপি নেতা মিলনকে গত ১৪ মার্চ কারাগারে পাঠায় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/পিডি/১৮৪৪ ঘ.