চাঁদপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় আটক তিনজনের মধ্যে দুই আওয়ামী লীগ কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার চাঁদপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করলে আসামিপক্ষ জামিন আবেদন করে।
বিচারক আমিরুল ইসলাম জামিন আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ দু'জন হলেন- আওয়ামী লীগ কর্মী জসিম পাটওয়ারী ও শাহ আলম সম্রাট।
আটক অপরজন হলেন ১ নম্বর বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহের শেখ (৪৫)।
তিনি অসুস্থ হয়ে পড়ায় প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয় বলে জানান ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম।
ফরিদগঞ্জ থানার ওসি রনজিত কুমার পালিত জানান, আটকদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারা এবং দণ্ডবিধির ১২৫ (ক) ও ৫০১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
গত ১৩ মার্চ পুলিশ উপজেলার বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাং&
bdnews24