বেইজিং, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যঘাটতি কমাতে এবং বাংলাদেশের 'সম্ভাবনাময় খাত'গুলোতে বিনিয়োগে শুক্রবার চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর নির্মাণেও চীনের সহায়তা চেয়েছেন তিনি।
বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথিশালা ডায়ওথায় বাংলাদেশ-চীন ব্যবসায় ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্যে হাসিনা জানান, চলতি বছর দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে তিনি আশাবাদী।
গত বছর এই বাণিজ্যের পরিমাণ ছিলো চার দশমিক ৫৮ বিলিয়ন ডলার।
বস্ত্র, যন্ত্রাংশ, সার, গ্যাস ও জ্বালানি, সিরামিক্স, তথ্যপ্রযুক্তিসহ বেশকয়েকটি খাতে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাণিজ্যের ক্ষেত্রে চীন অনেক এগিয়ে আছে উল্লেখ করে বাণিজ্যঘাটতি কমানোর বাংলাদেশি ও চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী গতবছরের জুন পর্যন্ত দুই দেশের বাণিজ্যঘাটতির পরিমাণ প্রায় বিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএএইচ/পিডি/২১১০ ঘ.
bdnews24