বান্দরবান, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে একজন মারা গেছেন।
মৃত নজির আহমদ (৬০) কক্সবাজার জেলার রামু উপজেলার দরগাহমুড়া গ্রামের বাসিন্দা। রামু নাইক্ষ্যংছড়ির পাশাপাশি এলাকা।
নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনাইছড়ি পাড়ার ভগবান টিলায় জমিতে নাজির কাজ করার সময় ৭-৮টি বন্য হাতি হঠাৎ আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে।
নাজিরের লাশ দুপুরে পাওয়া যায়।
"তিনি জমিতে একা ছিলেন, ফলে কেউ বলতে পারছে না ঠিক কখন এ ঘটনা ঘটেছে", বলেন উপজেলা চেয়ারম্যান।
খবর পেয়ে বিকালে নাইক্ষ্যংছড়ি পুলিশ লাশ উদ্ধার করে রামু থানায় হস্তান্তর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১০২২ ঘ.
bdnews24