২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী তীরের অবৈধ দোকান ভাঙার ঘোষণা মহিউদ্দিনের

কর্ণফুলী নদীর তীর ভরাট করে নির্মিত দোকান ভেঙ্গে ফেলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 07:55 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর তীর ভরাট করে নির্মিত দোকান ভেঙ্গে ফেলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সার্সন রোডে অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের বাসভবনে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নেতাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন। নগরীর ফিসারি ঘাট থেকে চাক্তাই পর্যন্ত নির্মিত রিং রোডের পাশে অনুমতি ছাড়াই কর্ণফুলী নদীর তীর ভরাট করে দোকান নির্মাণ করছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বুধবার সংবাদ প্রকাশিত হয়। এছাড়া দোকান নির্মাণের প্রতিবাদে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম মঙ্গলবার মানববন্ধন কর্মসূচিও পালন করে। এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্থানীয় দৈনিকে বিজ্ঞাপণ দিয়ে অধ্যাপক জামাল নজরুল ইসলামের বাসভবনে বৃহস্পতিবার এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ফোরামের প্রকৌশলিদের উদ্দেশে বলেন, সদরঘাট থেকে কর্ণফুলী চাক্তাই পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন। ফিসারি ঘাট রিং রোডটিও ৬০ ফুট চওড়া করা হবে। বর্তমানে সড়কের একপাশ নির্মাণ করা হয়েছে। সড়কের একপাশের জায়গা বাস্তুহারা লীগ সাইনবোর্ড লাগিয়ে নদী তীর দখল করার চেষ্টা করছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রতিহত করতেই অস্থায়ীভাবে দোকান নির্মাণ করা হচ্ছে। আগামীতে সড়ক স