বেইজিং থেকে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বেইজিং, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন সফরের প্রথম দিনে সে দেশের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চার দিনের সফরে বুধবার মধ্যরাতে বেইজিং পৌঁছান শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হু ঝেনগিউ।
প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর চীনে এটাই হাসিনার প্রথম সফর। সফরে ঢাকা-বেইজিং তিনটি চুক্তি হওয়ার কথা রয়েছে।
এছাড়া চীনের ইউয়ান প্রদেশের সঙ্গে মিয়ানমার হয়ে বাংলাদেশের সড়ক যোগাযোগ নিয়েও আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী ইউনানের রাজধানী কুনমিং যাবেন এবং সেখান থেকেই রোববার ঢাকা ফিরবেন।
বেইজিংয়ের 'গ্রেট হলে' বৃহস্পতিবার শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। পরে চীনা প্রধানমন্ত্রীর দেওয়া এক নৈশভোজেও যোগ দেবেন তিনি।
শুক্রবার চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের (পার্লামেন্ট) চেয়ারম্যান উ বাঙগুও'র সঙ্গে হাসিনার বৈঠকের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী চীনের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সম্ভাব্য তিনটি চুক্তির বিষয়বস্তু হচ্ছে- অর্থনৈতিক ও প্রকৌশল সহায়তা, শাহজালাল সার কারখানা স্থাপন এবং সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ।
এছাড়া চট্টগ্রাম-কুনমিং রেলপথ, মিয়ানমারের ওপর দিয়ে সড়ক যোগাযোগ, দ্বিতীয় পদ্মা সেতু, চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কৃষি, টেলিযোগাযোগ ও সৌরশক্তিতে সক্ষমতা অর্জনসহ আরো বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করবেন দুই প্রধানমন্ত্রী।
চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য আহ্বান জানাবেন শেখ হাসিনা।
শুক্রবার সকালে চীনে অবস্থানরত বাংলাদেশি ও চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরে তার সঙ্গে আরো রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শিল্পমন্ত্রী দীলিপ বড়
bdnews24