২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে বস্তিতে আগুন, ২ শ' ঘর পুড়ে ছাই

রাজধানীর মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিং সংলগ্ন বাঁশবাড়িয়া বস্তিতে বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুই শতাধিক ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 06:19 PM

Updated : 24 Aug 2022, 07:37 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিং সংলগ্ন বাঁশবাড়িয়া বস্তিতে বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার জানান, রাত ১২টার দিকে বস্তিতে আগুন লাগে। প্রায় আধঘণ্টার চেষ্টায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাইম মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর বস্তিতে আগুন লাগে। আগুনে দেড় থেকে দুই শ' ঘর পুড়ে গেছে। বস্তিতে প্রায় প্রায় চারশ' ঘর ছিল বলে তিনি জানান। এদিকে বস্তিবাসীদের অভিযোগ, একটি গ্র"প তাদের উচ্ছেদ করার জন্য আগুন ধরিয়ে দিয়েছে। শহীদ ফরাজি নামের এক বৃদ্ধ বলেন, আগুন লাগার পর তিনি বের হয়ে আসতে পারলেও তার দুই নাতিকে আর খুঁজে পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এইচএ/০১২০ ঘ.